২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শহীদ হারুন-অর রশীদ পুলিশ বক্স উদ্বোধন

বরিশাল মহানগর পুলিশের প্রথম পুলিশ বক্সের নামকরণ করা হয়েছে শহীদ কনস্টেবল হারুন-আর রশীদের নামে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 07:23 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

শুক্রবার বিকালে নগরীর কাকলীর মোড়ে এ বক্সের উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মোনাজাতের আয়োজন করা হয়।

বরিশাল মহানগর পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন, উপ-পুলিশ কমিশনার আবু সালেহ মো. রায়হান, গোলাম রউফসহ অন্যরা এতে উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ হারুন-অর রশিদের বোন সেতারা বেগম, ভাগ্নে তাজুল হোসেন ও জালাল হাওলাদার।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার খানপুরা গ্রামের মরহুম শফিউদ্দিন হাওলাদার ও মরহুমা ফাতেমা বেগম দম্পতির সন্তান কনস্টেবল হারুন-অর রশিদ।

একাত্তরের ২৫ মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইনস্ এ সম্মুখ যুদ্ধে শহীদ হন তিনি।