২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে ফেনসিডিলসহ বিজিবি সদস্য আটক

ঝালকাঠীর রাজাপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 01:26 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

রাজাপুর থানার ওসি মাসুদুজ্জামান জানান, আটক ফাইজুর রহমান (৪০) বান্দরবানে বিজিবির জওয়ান হিসেবে কর্মরত।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের গাজিরহাট এলাকা থেকে আট বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয় ।”

ওসি মাসুদ জানান, কাঠালিয়া উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে ফাইজুর ছুটিতে বাড়ি এসেছিলেন।