২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফরিদপুরের কোমরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো দুইজন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 11:25 AM

Updated : 22 Aug 2022, 06:14 PM

বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ খান জানান, নিহতদের লাশ ও গাড়ি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে।

নিহতরা হলেন, এস মাহাবুবুর রহমান ও গোলাম মোস্তফা রহমান। মাহবুবের বাড়ি নেত্রকোনা এবং মোস্তফার বাড়ি শেরপুরে। তাদের স্বজনদের কাছে খবর দেয়া হয়েছে। তারা এলে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।  

ফরিদপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মোজাম্মেল হক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মাইক্রোবাসটি রাত সাড়ে ৩টার দিকে ফরিদপুরের কোমরপুর মুসলিম মিশনের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হন।

আহতরা হলেন- নারায়ণ চন্দ্র ঘোষাল, কাজী আলী আবেদীন। আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।