২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি গাড়ির রঙিন গ্লাস সরাতে নির্দেশনা

সরকারি গাড়ি থেকে কালো, রঙিন, মার্কারি গ্লাস এবং অস্বচ্ছ ফিল্ম, পলিথিন ও প্লাস্টিক অপসারণে যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 12:52 AM

Updated : 22 Aug 2022, 06:14 PM

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারি যানবাহন অধিদপ্তরের আওতাধীন গাড়ি থেকে আগামী ১০ মের মধ্যে অস্বচ্ছ গ্লাস অপসারণ করতে বলা হয়েছে।

অস্বচ্ছ গ্লাস অপসারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারিকৃত নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব, জেলা প্রশাসক (ডিসি) ও ইউএনওসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের গাড়ি সরকারি যানবাহন অধিদপ্তর থেকে সরবারহ করা হয়।

সরকারি যানবাহন অধিদপ্তরের কমিশনার মো. রিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি যানবাহন অধিদপ্তরের অধীনে সারা দেশে দুই হাজার গাড়ি রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দশনা অনুযায়ী, যেসব গাড়ির সামনে উইন্ডশিল্ড, দুই পাশের জানালা ও পেছনের কাঁচ নির্মিত (বিল্ট-ইন) অবস্থায় সংযোজিত ওইসব বস্তু অপসারণ করতে হবে না।

বাংলাদেশে অপহরণসহ বিভিন্ন ধরনের অপহরণের ঘটনার প্রেক্ষাপটে গাড়ি থেকে অস্বচ্ছ গ্লাস অপসারণে গত ৩০ এপ্রিল আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।