২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুরে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 03:50 PM

Updated : 22 Aug 2022, 06:14 PM

বৃহস্পতিবার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুরাদ এ মাওলা সোহেল এ মামলায় আরো একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। আসামিরা রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হলেন বোয়ালমারী উপজেলার ফেলাননগর গ্রামের আজিজার মোল্যা এবং যাবজ্জীবন কারাদণ্ড সাজা পেয়েছেন একই গ্রামের ইউনুস ফকির ও রেহেনা বেগম।

এছাড়া একই গ্রামের রাবেয়া বেগমকে ৫ বছরের কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে খালাস দিয়েছে আদালত।

ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী খসরুজ্জামান দুলু জানান, ২০০৯ সালের ২৬ এপ্রিল বোয়ালমারী উপজেলার ফেলাননগর গ্রামের নূর ইসলাম মিয়ার ছেলে মাদ্রাসা ছাত্র সাব্বির হোসেনকে আজিজার মোল্যা ও তার লোকজন ধারালো কুপিয়ে হত্যা করে।

হত্যাকাণ্ডের দিনই নূর ইসলাম বাদি হয়ে বোয়ালমারী থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন।