এলিফ্যান্ট রোডের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের একটি ভবনের পাঁচ তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বাংলাদেশ শিল্প ও বিজ্ঞান গবেষণা পরিষদের (বিসিএসআইআর) পাশের একটি ভবনের পাঁচ তলায় আগুন লাগে।
আগুন নিয়ন্ত্রণে আনতে দুই ফায়ারম্যান আহত হন বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।
নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় দুপুর আড়াইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
এসময় মনোয়ার ও শহীদুল ইসলাম নামের দুই ফায়ারম্যান আহত হন বলে তিনি জানান।
তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
