২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে কালবৈশাখীতে ৫শ’ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কালবৈশাখী ঝড়ে অন্তত পাঁচশ’ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ফসল ও গাছ-পালার ব্যাপক ক্ষতি হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2014, 12:59 PM

Updated : 25 Apr 2022, 04:09 PM

বুধবার রাত ১টার দিকে ঝড় শুরু হয়। প্রায় আধাঘণ্টা ধরে এ ঝড়-বৃষ্টি চলে।

সরেজমিনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ প্রতিনিধি দেখেন, ঝড়ে উপজেলার ত্রিবেনী, মির্জাপুর, কাচেরকোল, দিগনগর ও সারুটিয়া ইউনিয়নের বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হওয়ায় অনেক স্থানে পাকা ধান ক্ষেতের মাটির সঙ্গে লেপ্টে গেছে। বসত ঘর ভেঙে যাওয়ায় অনেকে খোলা আকাশের নিচে বসবাস করছেন।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী প্রিন্স জানান, ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন। পাঁচশ’য়ের মতো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ক্ষয়-ক্ষতির বিবরণ জেলা প্রশাসককে জানানো হবে।