সিলেটে ‘নিখোঁজ’ব্যবসায়ী উদ্ধার
সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘নিখোঁজ’ ফার্নিচার ব্যবসায়ী ফয়জুল ইসলাম খানকে (৫৫) উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর জিন্দাবারে ইউনাইটেড হাসপাতালের অভ্যর্থনা কক্ষে তাকে পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
বিশ্বনাথ থানার ওসি রফিকুল হোসেন জানান, হাসপাতালের অভ্যর্থনা কক্ষে তাকে পাওয়া যায়, তবে সেখানে তিনি কীভাবে গেলেন তা জানাতে পারেনি।
ফয়জুল ইসলাম খান (৫৫) নামের ওই ব্যবসায়ী বিশ্বনাথের রামপাশা শিকদরপুর গ্রামের প্রয়াত মুহিব খানের ছেলে। বিশ্বনাথ বাজারে তার ফয়জুল ফার্নিচার মার্ট নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
তার ছেলে জয়নুল খান বলেছিলেন, তার পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন করা হয়েছিল।
