২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাটমোহরে ঝড়ে স্কুলছাত্রীর মৃত্যু

পাবনার চাটমোহর উপজেলায় কালবৈশাখি ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় ওই ছাত্রীর মা আহত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 09:29 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিপুর ইউনিয়নে এ ঝড়ে আম ও লিচুর বেশ ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।

মৃত উর্মি খাতুন গরুরিয়া গ্রামের আম্বর আলীর মেয়ে। সে হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

উর্মির মা রেবেকা খাতুনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মকবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝড়ে আম্বর আলীর ঘরের উপর একটি গাছের ডাল ভেঙ্গে পড়ে। এ সময় ঘরে থাকা আম্বর আলীর মেয়ে উর্মি খাতুন ঘটনাস্থলেই মারা যায়। উর্মির মা রেবেকা খাতুন আহত হন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি খবর পেয়েছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাকে ঝড়ে মৃত্যুর খবর জানিয়েছেন।