জয়পুরহাটে ব্যবসায়ী উদ্ধার, ২ যুবক গ্রেপ্তার
জয়পুরহাট শহর থেকে এক ব্যক্তিকে উদ্ধারের পর দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার উদ্ধার হওয়া ভূপতি সরকার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সরকারপাড়া গ্রামের মৃত কার্ত্তিক সরকারের ছেলে।
আটক দুজন হলেন জয়পুরহাট শহরের নতুনহাট এলাকার সাঈদ হাসান রনি ও মোশাররফ হোসেন।
পুলিশ সুপার হামিদুল আলম জানান, এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
ভূপতি সরকার অভিযোগ করেন, তিনি গত সোমবার (৫ মে) রাতে ব্যাবসায়িক কাজে ট্রেনে জয়পুরহাট রেল স্টেশনে নামেন। সেখান থেকে এ দুই যুবক কৌশলে তাকে ডেকে নিয়ে গিয়ে মুক্তিপণের জন্য অপহরণ করে।
তবে আটক দুই যুবক সাংবাদিকদের জানান, ব্যাবসায়িক লেনদেনের জের ধরে পাওনা টাকা আদায়ের জন্য ভূপতিকে আটক করেছিলেন তারা।
