২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে হত্যার দায়ে ৮ জনের যাবজ্জীবন

বাড়ি থেকে তুলে নিয়ে এক যুবককে পিটিয়ে হত্যা দায়ে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নাটোরের একটি আদালত।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 04:56 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ রহিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নাটোরের নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলাম, জহুরুল ইসলাম ওরফে জিল্লুর রহমান, জামাল উদ্দিন, লিয়াকত আলী, আবু জিয়াদ, বাবু , মাহবুব আলম ও রবিউল ইসলাম।

একইসঙ্গে দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানান ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাই ।

মামলার বরাত দিয়ে আব্দুল হাই জানান,  ১৯৯৯ সালের ৩১ মে রাতে আসামিরা নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুসকে তার বাড়ি থেকে তুলে নিয়ে জাহেদুলের বাড়িতে আটকে রেখে পিটিয়ে হত্যা করে। এর পরের দিন কুদ্দুসের চাচা আমিনুল ইসলাম বাদী হয়ে আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।