২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চুলার আগুনে দম্পতি দগ্ধ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মাস্টার পোল এলাকায় কেরোসিনের চুলার আগুনে দগ্ধ হয়েছেন এক দম্পতি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 02:44 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বুধবার সকালে মাস্টার পোলের খেজুর তলা মসজিদ কলোনির এ দুর্ঘটনায় স্বামী মো. নাদিম (৩৬) ও তার স্ত্রী আকলিমা আক্তার (২৫) আহত হন।

আহত দুইজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বলেন, সকালে কেরোসিনের চুলায় রান্না করার সময় আকলিমার শরীরে আগুনে লেগে যায়।

“তাকে বাঁচাতে গিয়ে স্বামী নাদিমও আগুনে দগ্ধ হয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, আকলিমা গুরুতর আহত। তবে নাদিমের আঘাত একটু কম।”