২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাসচাপায় নসিমন যাত্রী নিহত

বাগেরহাটে সদর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক নসিমন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 12:21 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

উপজেলার চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) উপ পরিদর্শক মো. আবুল বাশার জানান, বুধবার সকালে উপজেলার সুগন্ধি এলাকায় গিলাতলা-চুলকাঠি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসরাফিল শেখ (২২) সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের মীরেরডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।

উপ পরিদর্শক মো. আবুল বাশার বলেন, সকাল ১০টার দিকে রামপালের গিলাতলা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সুগন্ধি এলাকায় সামনে থাকা একটি যাত্রীবাহী নছিমনকে ধাক্কা দেয়। ধাক্কায় নছিমন যাত্রী ইসরাফিল ছিটকে রাস্তার ওপর পড়লে বাসটি তার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ইসরাফিলের মৃত্যু হয়।

আহত দুইজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।