২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে ইটভাটার ধোঁয়ায় বোরো ধান নষ্ট (ভিডিওসহ)

দিনাজপুরের বীরগঞ্জে ইট ভাটার ধোঁয়ায় বোরো ধান নষ্ট হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন কৃষকরা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 08:57 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

প্রায় একশ একর জমির বোরো ধান নষ্ট হয়েছে দাবি করে এর প্রতিবাদে মঙ্গলবার বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়ক প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন ক্ষতিগ্রস্থরা।

বেলা ১২টায় অবরোধ শুরুর পর বিকাল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর ঘটনাস্থলে যান।

কৃষকদের অভিযোগের বিষয়ে তিনি জানান, ভাটা মালিককে ক্ষতিপুরণ দিতে বলা হয়েছে।

না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। ক্ষতিপূরণের আশ্বাস পেয় অবরোধ তুলে নেন কৃষকরা।

ক্ষতিগ্রস্থ কৃষক তরিকুল ইসলাম, রামপাল রায়, মমিনুল ইসলাম, দধিনাথ রায়সহ অন্যরা জানান, বীরগঞ্জ-গোলাপগঞ্জ সড়কের পাশের ইট ভাটার কালো ধোঁয়ার কারণে ওই এলাকার প্রায় একশ একর জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে।

ভাটার কারণে গত বছরেও ক্ষতি হয়েছে বলে জানান তারা।