২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

গাজীপুরে একটি হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 08:24 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার গাজীপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মনির কামাল তাদের এ সাজার আদেশ। এ ছাড়া চারজনের প্রত্যোককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাভোগের আদেশ দেন বিচারক।

খোরশেদ(৪৫), হানিফ(৪৫), আব্দুর রহমান(৫০) ও শহিদ ওরফে শহিদুল্লাহ এ সাজা পেয়েছেন। তাদের বাড়ি নরসিংদী ও শিবপুর এলাকায়।

এছাড়া মামলার আসামি জহুরা, মাজেদা, আব্দুর রহমান, ইকবাল ও শাহ আলমকে চার বছর করে সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাভোগ দেয় আদালত।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরো ১৩ আসামিকে খালাস দেয়া হয়।

মামলার নথি থেকে জানা যায়, ১৯৮৯ সালের ৭ ফেব্রুয়ারি সদর উপজেলার নাওজোর এলাকায় এগস্ এন্ড হেনস্ লি. বাংলোর দ্বিতীয় তলার শোবার ঘরে ৭/৮ জন ডাকাত হানা দেয়। গৃহকর্তা একরামুল হোসেন তাদের বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে আহত করে তারা।

এ সময় তার স্ত্রী তৌহিদা স্বামীকে রক্ষা করতে আসলে তাকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত একরামুলকে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান।

ডাকাতরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে আলমারি ভেঙে সাড়ে তিন লাখ টাকা, দুটি ক্যামেরা, দুইটি হাত ঘড়ি ও একটি একনলা বন্দুক লুট করে।

গাজীপুর জজ আদালতের অতিরিক্ত পিপি মাহবুবুল আলম-১ জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী তৌহিদা হোসেন পরদিন ২৩ জনকে আসামি করে জয়দেবপুর থানায় হত্যা মামলা করেন।