২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণফোনের থ্রি জি

চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণফোনের থ্রি জির যাত্রা শুরু হল।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 05:51 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বাতেনখাঁর মোড়ে গ্রামীণফোন সেন্টারে জেলা প্রশাসক সরদার সরাফত আলী আনুষ্ঠানিকভাবে থ্রি জি নেটওয়ার্ক উদ্বোধন করেন।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার বশির আহমেদ, গ্রামীণফোনের বিভাগীয় ব্যবস্থাপক আশফাকুজ্জামান চৌধুরী, আঞ্চলিক ব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ, প্রযুক্তি ব্যবস্থাপক মীর মো. কামরুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

থ্রি জি উদ্বোধনের পর গ্রামীণফোনের কর্মীরা জেলা শহরে একটি আনন্দ শোভাযাত্রা বের করে।