২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়ায় থানার পাশে ডাকাতি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে থানা (জিআরপি) সংলগ্ন একটি বাড়িতে সোমবার রাতে ডাকাতি হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 05:08 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

পৌর এলাকার গোবিন্দ টিলায় হাজী মঙ্গল মিয়ার বাড়ি থেকে ডাকাতরা ৬/৭ ভরি স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন সেট ও নগদ পাঁচ লাখ টাকাসহ নিয়ে যায় ডাকাতরা।

গৃহকর্তা মঙ্গল মিয়ার ছেলে জসিম মিয়া অভিযোগ করেন, ১৫/২০ জনের আগ্নেয়াস্ত্রধারী একটি ডাকাতদল রেলওয়ে থানা থেকে মাত্র ২০০ গজ দূরের বাড়িটিতে হানা দেয়। তারা বাড়ির সামনের গেট ও দরজা ভেঙ্গে ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।

তিনি আরো বলেন, পাশের ঘরে থাকা ধানকাটা শ্রমিকদেরও বেঁধে কয়েক মিনিটের মধ্যেই তারা বিভিন্ন ঘর তছনছ করে মালামাল নিয়ে যায়।

আখাউড়া থানার ওসি মো. হাম্মাদ হোসেন জানান, “ডাকাতির কথা শুনে আমরা রাতেই ঘটনাস্থলে ছুটে যাই।”

তবে এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেয়া হয়নি জানিয়ে ওসি বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।