২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় আ. লীগ নেতাকে গুলি

সাতক্ষীরার তালা উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে নিজ ঘরে গুলি করেছে দুর্বৃত্তরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 04:30 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

সোমবার ভোরে ইসলামকাঠি গ্রামে এ হামলায় পিঠে গুলিবিদ্ধ শেখ আব্দুল আজিজ ইসলামকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তাকে খুলনা সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে বলে জানান তালা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক জহিরুল ইসলাম।

তালা থানার ওসি মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি নিয়ে বিরোধের জেরে আজিজের উপর এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

আজিজের স্ত্রী নূরজাহান বেগম জানান, ভোরে শোবার ঘরের জানালা দিয়ে ঘুমন্ত অবস্থায় তার উপর গুলি চালায় দুর্বত্তরা।

মেডিকেল অফিসার জহিরুল বলেন, আব্দুল আজিজের পিঠে গুলি লেগে মারাত্মক জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বলা হয়েছে।