২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বোমা উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি আসবাবপত্রের দোকান থেকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 03:01 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

মঙ্গলবার সকালে উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে ‘ইয়াসির ফার্নিচার’ নামের দোকান থেকে বোমা দুটি ‍উদ্ধার করা হয়।

জীবননগর থানার ওসি ইকবাল আহমেদ জানান, সকাল সাড়ে ৯টায় ইয়াসির ফার্নিচারের মালিক নাসিরউদ্দিন সোহাগ দোকানের তালা খোলার সময় গেইটের পাশে সাদা টেপ দিয়ে জড়ানো দুটি বোমা দেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে নিস্ক্রিয় করার জন্য বালতির পানিতে ডুবিয়ে রাখে।