কক্সবাজারে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত
কক্সবাজার সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছে তার ছেলে।
কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান জানান, স্থানীয় এহসান উল্লাহর পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল সৈয়দ করিমের। এর জের ধরে সকাল ৮টার দিকে প্রতিপক্ষ তাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করে। এ সময় বাবাকে বাঁচাতে এসে আহত হয়েছে তার ছেলে মোহাম্মদ আবদুল্লাহ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলেও তিনি জানান।
