২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সোনার বারসহ মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার

চট্টগ্রামে গভীর রাতে ছয়টি সোনার বারসহ মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 11:50 AM

Updated : 22 Aug 2022, 06:13 PM

বাকলিয়া থানার ওসি মো. মহসিন জানান, সোমবার রাত পৌনে ২টার দিকে নগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার মো. সালাম (৪৫) মিয়ানমারের মন্ডু আইকামের বাসিন্দা।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তার জুতার ভেতর থেকে ছয়টি সোনার বার পাওয়া যায়, যার প্রতিটির ওজন ১০ গ্রাম।

পুলিশ কর্মকর্তা মহসিন বলেন, শাহ আমানত সেতু এলাকায় সন্দেহজনক চলাচলের কারণে সালামকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করা হয়।

গ্রেপ্তার সালাম মিয়ানমারের পাসপোর্ট নিয়ে বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন জানিয়ে তিনি বলেন, “তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।”