২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে স্বামীর হাতে স্ত্রী খুন

রাজধানী খিলগাঁওয়ে পারিবারিক কলহের জের ধরে স্বামীর মারধরে এক নারীর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 10:22 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

নিহতের নাম পারভিন(৩০)। খিলগাঁওয়ের মেরাদিয়া বস্তির বাসিন্দা। তার স্বামী মানিক(৪০) অটোরিকশা চালক। তাদের ১৫ বছরের একটি মেয়ে এবং ১৩ বছরের একটি ছেলে আছে।

খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার কিছু আগে সাড়ে ৫টা থেকে পৌনে ৬টার দিকে স্বামী-স্ত্রীর ঝগড়া শুরু হয়। এর এক পর্যায়ে মানিক একটি লাঠি নিয়ে পারভিনকে মারধর করলে, সেটির আঘাতে তার মৃত্যু হয়।

“পারিবারিক কলহের জেরেই এই ঘটনা ঘটেছে।”

ঘটনার পরপরই মানিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।