গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
গোপালগঞ্জ সদরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ঠিকাদার নিহত হয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার এসআই মো. সিরাজুল ইসলাম জানান, কালাম সকালে বরিশালের গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে গোপালগঞ্জ-পয়সারহাট সড়ক দিয়ে খুলনার দিকে যাচ্ছিলেন।
বেলা ২টার দিকে কাটরবাড়ি মোড়ে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী সুবর্ণ পরিবহনের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
