২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাকচাপায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 04:06 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

সোমবার সকালে নাচোল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনায় নিহত নাসির উদ্দিন (১৪) নাচোল ইউনিয়নের হাকরইল গ্রামের হবিবুর রহমানের ছেলে।

নাচোল থানার ওসি সানাউল হক জানান, রাস্তা পারাপারের সময় রাজশাহী থেকে নাচোলগামী একটি ট্রাক সাইকেল আরোহী নাসিরকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকসহ চালকের সহকারীকে আটক করে পুলিশে দিয়েছে।