বরিশালে বাসচাপায় ভ্যান চালক নিহত
বরিশালে যাত্রীবাহী বাসের চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন।
সোমবার নগরীর রূপাতলী কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী একটি বাস ভাংচুর করে বলে জানান কোতোয়ালি থানার ওসি সাখাওয়াত হোসেন।
ওসি সাখাওয়াত হোসেন বলেন, সড়কের পাশে ভ্যানে বাঁশ বোঝাই করছিলেন ফারুক। এ সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কাজল পরিবহনের বাসটি ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ফারুক ছিটকে রাস্তায় পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান।
দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
