ভালুকের আক্রমণে আদিবাসী নিহত
বান্দরবানে রোয়াংছড়িতে জঙ্গলে বাঁশ কাটতে গিয়ে ভালুকের আক্রমণে নিহত হয়েছেন এক আদিবাসী।
রোববার বিকালে উপজেলার নোয়াপতং ইউনিয়নের সোনাই আগা পাড়ায় ওই ঘটনায় নিহতের নাম মং চিংউ মারমা (৩৫)।
স্থানীয়দের বরাত দিয়ে রোয়াংছড়ি থানার ওসি আবদুস সাত্তার জানান, বিকালে বাঁশ কাটতে গিয়ে ভালুকের আক্রমণের মুখে পড়েন মং চিংউ।
মং চিংউয়ের চিৎকারে গ্রামবাসী এগিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।
পরে ভালুকটিকে গ্রামবাসীরা পিটিয়ে মেরে ফেলে।
সোমবার সকালে স্থানীয় শ্মশানে মারমা জনগোষ্ঠীর নিয়মানুযায়ী লাশ সমাহিত করা হয়েছে বলে জানিয়েছেন
নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্ভুকুমার তঞ্চঙ্গ্যা।
