বিআরটিসির ৩০০ বাস আসছে
বিআরটিসির ১০০টি জোড়া বাস ও ২০০টি দ্বিতল বাস আনায় পরিকল্পনা কমিশনের অনুমোদন মিলেছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার রাজধানীর গুলিস্তান মোড়ে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম এবং যানজট পরিস্থিতি পরিদর্শনেসর সময় তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী জানান, প্রথমে সড়কগুলো থেকে অবৈধ দখল উচ্ছেদের পর ফুটপাতগুলোও দখলমুক্ত করা হবে।
অভিযানের সময় মন্ত্রী ফিটনেসবিহীন একটি গাড়িকে ডাম্পিংয়ে পাঠানোর নির্দেশ দেন। এসময় নয়টি ব্যাটারিচালিত রিকশাও জব্দ করা হয়।
