২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বদলি

কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ ৭ জনকে অপহরণ ও হত্যার ঘটনার পর নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শহিদুল ইসলামকে সরিয়ে দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জে প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 05:04 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

রোববার তাকে বদলির আদেশ হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মুহিদ উদ্দিন।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত হাওলাদারকে তার স্থলাভিষিক্ত হচ্ছেন।

গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নজরুল এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন। এর তিন দিন পর গত বুধবার নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ছয়জনের এবং পরদিন আরেকজনের লাশ পাওয়া যায়।  

একের পর এক অপহরণ ঘটনার প্রেক্ষাপটে এর আগে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালকে প্রত্যাহার করা করা হয়।

সরিয়ে আনা নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম, র‌্যাবের কমান্ডিং অফিসার (সিও) তারেক সাঈদ মাহমুদ এবং ফতুল্লা থানার ওসি আক্তার হোসাইনকে।