জামালপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
জামালপুর সদরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
জামালপুর সদর থানার এসআই ওয়াজেদ আলী জানান, শনিবার সন্ধ্যায় পিঙ্গলহাটি গ্রামের এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
এদের মধ্যে হযরত আলী (৬০), মজিবর (৬২), আমেজ (৫৫), রেখা (২৫), মামুন (২৩) ও মোতালেবকে (৫০) জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, সন্ধ্যার দিকে সিরাজুল ইসলাম ও তার প্রতিবেশী জুলহাস উদ্দীনের পরিবারের মধ্যে বিরোধ মেটাতে সালিস বৈঠক বসে। এ সময় দুপক্ষ উত্তেজিত হলে সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে জানান এসআই ওয়াজেদ।
