২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তরুণীর লাশ উদ্ধার

চট্টগ্রামের সিআরবি এলাকায় নালা থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 01:42 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী জোন) আবদুর রউফ জানান, রোববার সকালে অফিসার্স রেস্ট হাউস গেইটের কাছে নালা থেকে লাশটি উদ্ধার করা হয়।

“আনুমানিক ২৫ বছর বয়সী বোরকা পরা তরুণীর গলায় আঘাতের চিহ্ন আছে।”

গলায় রশি বা ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করা হতে পারে বলে তার ধারণা।

ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।