জামালপুরে জামায়াত-শিবিরের চার নেতাকর্মী আটক
নাশকতার পরিকল্পনায় জড়িত সন্দেহে জামালপুরের ইসলামপুরে একটি মেস থেকে জামায়াতে ইসলামী ও দলটির সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের চার নেতাকে আটক করেছে পুলিশ।
ইসলামপুর থানার ওসি কাজী সাইদুর রহমান জানান, শনিবার রাত ৯টার দিকে ইসলামপুর কলেজের কাছে গাঁওকুড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এরা হলেন-পৌর জামায়াতের আমির আমজাদ হোসেন, চিনাডুলী ইউনিয়ন জামায়াতের আমির শফিকুল ইসলাম ও উপজেলা জামায়াত কর্মী আব্দুল্লাহেল কাফী এবং শিবির কর্মী জাহাঙ্গীর আলম।
ওই মেসে জামায়াত নেতারা গোপন বৈঠক করছিলেন বলে জানান ওসি।
পৌর জামায়াত আমির আমজাদ সম্প্রতি শেষ হওয়া উপজেলা নির্বাচনে ইসলামপুর থেকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন।
