২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির রাষ্ট্রবিজ্ঞানের সান্ধ্যকালীন কোর্সের ক্লাস স্থগিত

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পূর্বনির্ধারিত সান্ধ্যকালীন মাস্টার্স কোর্সের ক্লাস স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 01:34 AM

Updated : 22 Aug 2022, 06:12 PM

শনিবার সান্ধ্যকালীন কোর্সের নবীনবরণ হওয়ার কথা থাকলেও তা হয়নি।

বিভাগের সভাপতি অধ্যাপক নূরুল আমিন বেপারী সাংবাদিকদের বলেন, “উপাচার্য দেশের বাইরে থাকায় আপাতত নবীনবরণ ক্লাস বন্ধ রাখা হয়েছে। তিনি এলে তাঁর সঙ্গে পরামর্শ করে ক্লাস শুরু করা হবে।”

সকাল থেকে ‘সান্ধ্যকালীন ও বাণিজ্যিকীকরণ বিরোধী শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে অবস্থান নেন কয়েকটি বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

বিকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে তারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবি জানান।

লিখিত বক্তব্যে আন্দোলনরত শিক্ষার্থী প্রগতি বর্মণ বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দেড় বছরের এই কোর্সের ফি ৯০ হাজার টাকা। নিয়মিত শিক্ষার্থীদের না জানিয়ে এই কোর্স চালু ও শিক্ষার্থী ভর্তি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আগামী ৫ মে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন এবং ৭ মে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অফিস ঘেরাওয়ের ঘোষণা দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/০১৩১ ঘ.