২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে নারী ও শিশুসহ আটক ২৪

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল সীমান্ত থেকে নারী ও শিশুসহ ২৪ জনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 10:39 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

শনিবার বেনাপোলের পুটখালি সীমান্তে আটকদের মধ্যে ১৬ জন পুরুষ, ছয় জন নারী এবং দুইটি শিশু রয়েছে। আটকদের বাড়ি নড়াইল ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়। 

বিজিবি জানায়, আটকদের সঙ্গে থাকা পাচারকারী দালাল চক্রের সদস্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

খুলনা ২৩ বিজিবির পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দালালরা মিথ্যা প্রলোভন দেখিয়ে অবৈধ পথে ভারতে পাচার করছে খবর পেয়ে বিজিবি টহলদল অভিযান চালায়।

এসময় পুটখালি সীমান্তের বালুরমাঠ দিয়ে তাদের পাচার করার সময় বিজিবির টহলদল তাদের আটক করে।

আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি কর্মকর্তা জানান।

বেনাপোল পোর্ট থানার এসআই শরীফ হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে আটকদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

রোববার তাদেরকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।