২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে মাটিতে ফাটল, এলাকায় আতঙ্ক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কয়েকটি জায়গায় মাটিতে ফাটল দেখা দেয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 09:26 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

শনিবার সিনাবাহ গ্রামের একটি জমি ও দুইটি বাড়ির মেঝেতে এ ফাটল দেখা যাওয়ার পর তা দেখার জন্য লোকজন ভিড় জমাতে শুরু করে।

খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে কালিয়াকৈর উপজেলার সিনাবহ গ্রাম।

গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন বলেন, গ্রামের কৃষক আব্দুর রহিম সকালে ঘুম থেকে উঠে তাদের পাকা ঘরের মেঝেতে বেশ কয়েকটি ফাটল দেখতে পান। এরপর তিনি আশপাশের লোকজনদের বিষয়টি জানান।

একই দিন সকালে গ্রামের ইউনুস সরকারের গরুঘরের মেঝেতে এবং তাদের বাড়ির পাশে মোগর আলী ও সামছুদ্দিনের জমিতে দীর্ঘ ফাটল দেখা যায়।

হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এতে ভয় বা আতঙ্কিত হবার মতো কিছু নেই।

তারপরও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে দেওয়া এবং প্রয়োজনে মাটি পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।