২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ বিনষ্টকারীদের সম্পদ বাজেয়াপ্ত করতে আইনের দাবি

পাহাড় ও গাছ কাটার সঙ্গে জড়িতদের সম্পদ বাজেয়াপ্ত করতে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন একটি বেসরকারি সংগঠনের কর্মীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 08:39 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি জানায় ফাইট ফর উইমেন রাইটস।

মানববন্ধন বক্তারা বলেন, বিদ্যমান আইন যথেষ্ট শক্তিশালী না হওয়ায় এবং আইনের যথাযথ প্রয়োগ না থাকায় পরিবেশ ধ্বংসকারীদের বেপরোয়া কর্মকাণ্ড প্রতিরোধ করা যাচ্ছে না।

তারা বলেন, প্রশাসনের চোখের সামনে চট্টগ্রামসহ সারাদেশে পাহাড় কাটা হচ্ছে। বিনা বাধায় জলাশয় ভরাট করে নির্মাণ হচ্ছে বহুতল ভবন।

রাজনীতিতে মতপার্থক্য থাকলেও পরিবেশ ধ্বংসের ক্ষেত্রে প্রভাবশালীরা একজোট হয়ে কাজ করছে বলে দাবি করেন বক্তারা।

ফাইট ফর উইম্যান রাইটসের সভাপতি আইনজীবী রেহানা কবির রানুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শহীদ জায়া বেগম মুশতারী শফি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গাজী সালেহউদ্দিন, নাট্যজন জাহাঙ্গীর কবির, কবি কামরুল হাসান বাদল, পরিবেশ আন্দোলন কর্মী শরীফ চৌহান, নারীনেত্রী বিবি জয়নাব, অধ্যাপক জয়নাল আবেদিন ও শিক্ষিকা সালমা জাহান মিলি।