২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ২২ জন গ্রেপ্তার

নাশকতার আশঙ্কায় চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জ উপজেলা থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ২২ কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 06:02 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করে বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার ওসি জসিম উদ্দীন জানান, আটকদের মধ্যে ১০ জন সদর উপজেলার।

বাকি ১২ জনকে শিবগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান  শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান।

নাশকতামূলক কর্মকাণ্ড করতে পারে এমন আশংকায় এদের গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান এই দুই পুলিশ কর্মকর্তা।