২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণ ঠেকাতে পুলিশের ‘স্কোয়াড’

অপহরণের ঘটনা বেড়ে যাওয়া প্রেক্ষাপটে এই ধরনের অপরাধ প্রতিরোধে বিশেষ একটি দল গঠন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ‍পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 04:01 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

৪০ জন সদস্য নিয়ে গঠিত ‘এন্টি কিডন্যাপিং স্কোয়াড’ নামে নতুন এই শাখা শনিবার থেকে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্মকমিশনার মনিরুল ইসলাম।

অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেনকে প্রধান করে গঠিত এই দলে দুজন সহকারী পুলিশ কমিশনার থাকছেন।

মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, “অপহরণ পূর্ববর্তী কার্যক্রম এবং সব ধরনের সহযোগিতা এই দল থেকে পাওয়া যাবে।”

এই শাখার সহযোগিতা পেতে অথবা যে কোনো তথ্য জানাতে চারটি ফোন নম্বর দেয়া হয়েছে । সেগুলো হলো- ০১৭১৩৩৯৮৩২৭,০১৭১৩৩৯৮৬১৯, ০১৭১৩৩৭৩২১৪ ও ০১৭১৩৩৭৩২১৬।

অপহরণের কয়েকটি ঘটনা এর আগে ঘটলেও নারায়ণগঞ্জে সাতজনকে তুলে নিয়ে হত্যার পর নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী।

অপহরণ ঠেকাতে রাজধানীরসহ দেশের বিভিন্ন শহরে সিসি ক্যামেরা স্থাপনের কথা ইতোমধ্যে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

অপহরণ ঠেকাতে মাইক্রোবাসে রঙিন কাচও নিষিদ্ধ করা হয়েছে। 

পুরনো খবর:

খুন করে ইট বেঁধে ডুবিয়ে দেয়া হয়েছিল তাদের
মাইক্রোবাসে রঙিন গ্লাস নিষিদ্ধ
গুম-অপহরণ ঠেকাতে সিসি ক্যামেরা