২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৫ জামায়াত-শিবিরকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও শিবিরের মোট ১৫ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 01:02 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

শুক্রবার রাতভর সাতকানিয়ার ছদহা, ঢেমশা ও কাঞ্চনা এলাকায় এবং বাঁশখালীর কলাউজান ও চরম্বা এলাকায় এ অভিযান চালানো হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া অঞ্চলের এএসপি একেএম এমরান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার ১০ জামায়াত-শিবির কর্মী প্রত্যেকে একাধিক মামলার আসামি।

“এদের মধ্যে কেউ কেউ বিভিন্ন নাশকতার ঘটনায় অস্ত্র ও অর্থের জোগানদাতা। এসব তথ্য যাচাই বাছাই চলছে।”

গ্রেপ্তার হওয়া অপর পাঁচ জন বিভিন্ন নাশকতার মামলায় আসামি বলে জানিয়েছেন লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান।