২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে লেগুনার ধাক্কায় নিহত ১

রাজধানীর মিরপুরের দারুস সালামের লালকুটি এলাকায় লেগুনার ধাক্কায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 07:55 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে দারুস সালাম থানার ওসি মো. রফিকুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, এবটি লেগুনা পেছন থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এর চালক মারাত্মক আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। তার আনুমানিক বয়স ৪০ বছর বলে জানিয়েছেন ওসি।

তার পরনে চেক শার্ট ও লুঙ্গি ছিল।

ঘটনার পর লেগুনা চালককে আটক করা হয়েছে।