২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভেড়ামারায় যুবকের লাশ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 07:49 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

ভেড়ামারা থানার ওসি পারভেজ ইসলাম জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধান ক্ষেতে আরিফ হোসেনের (৩২) লাশ উদ্ধার করা হয়।

নিহত আরিফ এলাকায় হিরোইনসেবী এবং চোর হিসেবে পরিচিত। এর আগে মাদক সেবনের কারণে তার মা তাকে পুলিশে সোপর্দ করেছিলেন। কিছুদিন আগে সে জেল থেকে বের হয়ে আসে।

ওসি বলেন, নিহতের শরীরে একাধিক আঘাত ও পিঠে বিদ্যুতের শকের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ঘটনাস্থলের পাশে একটি পোল্ট্রি খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফের মৃত্যু হয়ে থাকতে পারে।

ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।