নাইক্ষ্যংছড়িতে কিশোরী ‘অপহৃত’
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঘুমন্ত অবস্থায় এক কিশোরীকে দুর্বৃত্তরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গছে।
নাইক্ষ্যংছড়ি থানার এসআই আনিসুর রহমান বলেন, “অপহৃত মেয়েটির পরিবারের লোকজন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।”
অপহৃত কিশোরীর বাবা ও স্থানীয়রা জানান, বুধবার রাতে খাবার পর প্রতিদিনের মত তার পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ে।
এ সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে মেয়েটিকে তুলে নিয়ে যায়।
অনেক খোঁজাখোঁজি করেও তাকে না পাওয়ায় বৃহস্পতিবার সকালে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
