২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ট্রাকচাপায় শিশু নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 04:49 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

বুধবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনায় নিহত শিশুর নাম জেমী খাতুন (৮)। সে সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামের জিয়াউর রহমানের মেয়ে।

ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার জানান, জেমী তার বাবার সঙ্গে ধাপেরহাট বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হচ্ছিল। এসময় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তবে, তার বাবা অক্ষত রয়েছেন বলে জানান এসআই মোস্তাফিজ।

তিনি আরো জানান, ট্রাকটি আটক করা হয়েছে, চালক পলাতক। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।