নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার বাসুদেবপুর মোড়ে নাটোর-নলডাঙ্গা সড়কে এ দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী।
নিহত আপেল মাহমুদ (২২) উপজেলার বৈদ্যবেলঘরিয়া গ্রামের আব্দুর সালামের পুত্র।
নলডাঙ্গা থানার ওসি মনিরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে বাসুদেবপুর মোড়ে বিপরীতমুখী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক আপেলের মৃত্যু হয়।
এ দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় একঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
