২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে একজনের গলাকাটা লাশ উদ্ধার

ফেনীর দাগনভূঞা উপজেলায় একজনের হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 01:14 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

দাগনভূঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, সোমবার সকালের দিকে জায়লস্কর ইউনিয়নের চাঁনপুর গ্রামের কাছে সিলোনিয়া নদীর ধারে লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। 

নিহতের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

ওসি বলেন, মৃতদেহের পাশ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ও শরীরে একাধিক জখমের চিহৃ রয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রোববার মধ্যরাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ নদীর ধারে ফেলে গেছে বলে ধারণা পুলিশের।