২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে নিহত ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়ে পক্ষাঘাতগ্রস্ত এক নারী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 11:26 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

রোববার সকালে ফতুল্লার সস্তাপুর এলাকায় নিহত আমেনা বেগম (৬৫) সরকারি তোলারাম কলেজের গণিত বিভাগের সাবেক অধ্যাপক আবুল কালাম আজাদের স্ত্রী।

ফতুল্লার মডেল থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি নিছক র্দুঘটনা।”

আবুল কালাম বলেন, “সকাল ৭টার দিকে প্রাতঃভ্রমণে যাওয়ার পর বাসায় আগুন লাগে। এসময় তার অসুস্থ স্ত্রী আমেনা ঘুমাচ্ছিলেন।”

তার ধারণা শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

বাড়ির নিচতলার ভাড়াটিয়া আমিনুল ইসলাম জানান,  আগুন লেগেছে টের পেয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তার আগেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান আমেনা। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।