২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর কাসেম আলীর মামলায় যুক্তিতর্ক শুরু

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 08:47 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

রোববার বিচারপতি ওবায়দুলহাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ যুক্তিতর্ক উপস্থাপন করেনপ্রসিকিউটর জেয়াদ আল মালুম ও সুলতান মাহমুদ সীমন।

শুরুতে জামায়াতের অন্যতমশীর্ষ অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত মীর কাসেমের পারিবারিক, শিক্ষা ও রাজনৈতিক জীবনবৃত্তান্ততুলে ধরেন জেয়াদ আল মালুম।

এরপর তার বিরুদ্ধেপ্রসিকিউশনের আনা ১৪টি অভিযোগের মধ্যে আটটির বিষয়ে সাক্ষীদের দেয়া সাক্ষ্য ও তথ্যপ্রমাণতুলে ধরে যুক্তিতর্ক উপস্থাপন করেন তিনি, যেগুলোর মধ্যে দ্বিতীয় থেকে চতুর্থ এবং ষষ্ঠথেকে দশম অভিযোগ ছিল।

প্রথম ও পঞ্চম অভিযোগেকোনো সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়নি।

অপর অভিযোগগুলোসহ মামলার আইনি দিক নিয়ে যুক্তিউপস্থাপনের জন্য সোমবার দিন ঠিক করে ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি ঘোষণা করাহয়।

এই মামলায় তদন্ত কর্মকর্তা নুরুল ইসলামসহ প্রসিকিউশনের মোট২৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষ তাদের প্রত্যেককে জেরা করেছে।

প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে মীরকাসেমের পক্ষে সাফাই সাক্ষ্য দেন তিনজন। তারা হলেন- আসামির বোন মমতাজ নুরুদ্দিন,চট্টগ্রামের কোতয়ালী থানাধীন স্টেশন রোডের বাসিন্দা মুক্তিযোদ্দা মোহাম্মদ আলী এবংচট্টগ্রামের উত্তর হালিশহরের বাসিন্দা মুক্তিযোদ্ধা আবু তাহের খান।

সাক্ষ্য দেয়া শেষ হলে সাফাই সাক্ষীদের জেরা করেনপ্রসিকিউটর জেয়াদ আলা মালুম।

গত ১৭ এপ্রিল মীর কাসেমেরপক্ষে সাফাই সাক্ষীর সংখ্যা তিনজন ঠিক করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ২২ এপ্রিল দিন ধার‌্যকরে ট্রাইব্যুনাল। 

গতবছর৫ সেপ্টেম্বর মীর কাশেম আলীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে১৪টি অভিযোগের মধ্যে আটজনকে নির্যাতনের পর হত্যা, লাশ গুম এবং ৩৪ জনকে অপহরণের পরআটকে রেখে নির্যাতনের অভিযোগও রয়েছে।

জামায়াতেরনির্বাহী পরিষদের সদস্য মীর কাসেমকে গত বছর ১৭ জুন গ্রেপ্তার করা হয়। এরপরট্রাইব্যুনালের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।  

১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারিছাত্রসংঘ নাম বদলে ইসলামী ছাত্রশিবির নামে বাংলাদেশে রাজনীতি শুরু করলে মীর কাসেম তারপ্রতিষ্ঠাতা সভাপতি হন।

মীরকাসেম রাবেতা আলম আল-ইসলামী নামে একটি এনজিও’র সাবেক আবাসিক প্রতিনিধি। এইপ্রতিষ্ঠানের সমন্বয়ক হিসেবে কর্মরত থাকাকালীন তিনি জামায়াতে ইসলামীর কর্মী হিসেবেযোগ দেন।

১৯৮০সালের পরে তিনি জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য হন। ১৯৮৫ সাল থেকে দলটিরশুরা সদস্য হিসেবে নিয়োজিত হন।

জামায়াতসমর্থকবলে পরিচিত দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যানও তিনি। ওই প্রতিষ্ঠানেরইসংবাদপত্র দৈনিক নয়া দিগন্ত এবং টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন।