২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ট্রলিচাপায় স্কুলছাত্র নিহত

খুলনায় ট্রলি চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 02:26 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

রোববার নগরীর নিরালা ১২ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাকিব (৭) নিরালা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, রাকিব রাস্তা পার হচ্ছিল। এ সময় নিরালার দিকে আসা মাটি ভর্তি একটি ট্রলি তাকে চাপা দেয়। গুরুতর আহত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ট্রলিটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ওসি।