২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2014, 02:24 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

রোববার বেলা ১২টার দিকে উপজেলার টেকেরহাট বন্দর এলাকায় কুমার নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রিপন শেখ (৩০) উপজেলার তাঁতিকান্দা গ্রামের লেকাত আলী শেখের ছেলে। টেকেরহাট বন্দরে চায়ের দোকানি ছিলেন রিপন।

রাজৈর থানা ওসি মো. মনিরুজ্জামান জানান, বেলা ১২ টার দিকে স্থানীয়রা কুমার নদে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে নদ থেকে লাশ উদ্ধার করে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে রিপনকে খুন করে লাশ কুমার নদে ফেলে দেয়া হয়েছে।

এ ব্যাপারে রাজৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।