নেত্রকোণায় এক পশলা বৃষ্টি
তিন মিনিটের বৃষ্টিতে নেত্রকোণায় সপ্তাহজুড়ে চলা দাবদাহের পর এসেছে স্বস্তি।
শনিবার বিকাল ৫টা ৫ মিনিটে শুরু হয়ে বৃষ্টি স্থায়ী হয় তিন মিনিট।
বৃষ্টি শুরুর আগে কিছুক্ষণ দমকা বাতাস বয়ে যায়।
আকাশ এখন মেঘলা রয়েছে। এছাড়া ঠান্ডা বাতাস থাকায় জনজীবনে স্বস্তি এসেছে।
জেলা সদর ছাড়াও কেন্দুয়া, মদন, আটপাড়া, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলায়ও বৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক জানান, সোয়া ৫টার দিকে কয়েক মিনিট স্থায়ী দমকা বাতাসের সাথে শিলা বৃষ্টি হয়েছে।
তাৎক্ষণিকভাবে উপজেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানা যায়নি। তবে পাকা, আধা পাকা বোরো ধানের কিছু ক্ষতি হয়ে থাকতে পারে বলে জানান তিনি।
