সেগুনবাগিচায় বাড়ির দখল নিয়ে সংঘর্ষ, আহত ৬
রাজধানীর সেগুনবাগিচায় একটি বাড়ির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানান, সেগুনবাগিচায় আকরাম টাওয়ারের পাশে একটি টিনশেড বাড়ি নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার বেলা ৩টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
আহত সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপ-কমিশনার মারুফ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অস্ত্রধারীরা পালিয়ে যায়।
আহত সবাই ওই টিনশেড বাড়ির বাসিন্দা।
তবে জমির মালিক কে তা জানাতে পারেনি পুলিশ।
